সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবন ধসে মৃত্যুফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি স্কুলের পরিত্যক্ত ভবন ধসে পড়ে দুই শিশু নিহত ও আট শিশু আহত হয়েছে। দেশটির ল্যানাও দেল নরতে প্রদেশের একটি ছোট শহরে এ ঘটনা ঘটে। প্রাদেশিক পুলিশের প্রধান পরিদর্শক গ্লেন জনোগ জানান, ভবনটির সামনে স্কুলের শিশুরা তখন খেলা করছিল। হতাহত শিশুদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। পঞ্চাশের দশকে নির্মিত দোতলা ভবনটি কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। এএফপি। দায়িত্ব স্বীকারআলজেরিয়ার পূর্বাঞ্চলীয় কাবাইলি এলাকায় পুলিশের একটি ফাঁড়িতে আত্মঘাতী বোমা হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে আল-কায়েদার উত্তর অফ্রিকার শাখা আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব (একিউআইএম) । গত রোববারের ওই হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়। একিউআইএম জানায়, জঙ্গিরা একটি ট্রাকে করে ৬০০ কেজি বিস্ফোরক নিয়ে সেখানে আত্মঘাতী হামলা চালায়। ২০০৭ সালে কাবাইলিতে আল-কায়েদার জঙ্গিদের হত্যার প্রতিশোধ নিতেই ওই হামলা চালানো হয়। এএফপি।