সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গিলার্ডের অঙ্গীকারঅস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেছেন, আগামী মাসের নির্বাচনে তাঁর সরকার পুনরায় নির্বাচিত হলে দেশের আরও তিন লাখ বাড়িতে দ্রুতগতিসম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অঙ্গীকার করেন। গিলার্ড জানান, বর্তমানে দেশের ৯০ শতাংশ বাড়িতে দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেটসংযোগ আছে। এএফপি।তিন সেনা নিহতআফগানিস্তানের দক্ষিণাঞ্চলে গত বৃহস্পতিবার রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে তিন মার্কিন সেনা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার আফগানিস্তানে অবস্থানরত জোট বাহিনী সূত্রে এ কথা জানা যায়। গতকাল কান্দাহারে মোটরসাইকেলে পেতে রাখা বোমার বিস্ফোরণে আসন্ন পার্লামেন্ট নির্বাচনের একজন প্রার্থী, এক নারী ও এক শিশু নিহত হয়েছে। এএফপি।