সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহ্বানযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানে আটক তিন মার্কিন পর্যটককে দ্রুত মুক্তি দেওয়ার জন্য গত শুক্রবার তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও তাঁদের মুক্তির আহ্বান জানিয়েছিলেন। আটক ব্যক্তিরা হলেন শেন বয়ার (২৭), সারাহ শোর্ড (৩১) ও জোশ ফ্যাটাল (২৭)। গতকাল শনিবার এই পর্যটকদের গ্রেপ্তারের এক বছর পূর্তি উপলক্ষে ওবামা বলেন, ওই তিন পর্যটক দুঃসাহসিক অভিযানের মাধ্যমে বিশ্বের কাছে যুক্তরাষ্ট্র আর মানবতাকে তুলে ধরেন। ইরান ওই তিন পর্যটককে গুপ্তচর সন্দেহে ইরাকের উত্তরাঞ্চলীয় সীমান্তের কাছ থেকে আটক করেছিল। এএফপি।