সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সাংবাদিকদের জন্য ছাড়পশ্চিমবঙ্গ সরকার এবার রাজ্যের সর্বত্র সরকারি বাস ও ট্রামে সাংবাদিকদের বিনা ভাড়ায় চলার সুযোগ করে দিয়েছে। †hসব সাংবাদিকের তথ্য মন্ত্রণালয়ের অ্যাক্রিডিটেশন কার্ড আছে তাঁরাই এই সুযোগ পাবেন। কলকাতাসহ পশ্চিমবঙ্গের সর্বত্র সরকারি বাস ও ট্রামে বিনা ভাড়ায় চলাচলের সুযোগ পাবেন সাংবাদিকেরা। শুক্রবার রাজ্যের পরিবহনমন্ত্রী রণজিৎ কুণ্ডু এই ঘোষণা দেন। কলকাতা প্রতিনিধি।মিনি স্কার্ট নাব্রিটেনের নারীদের মিনি স্কার্ট পরে অফিসে আসা নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে ক্রেতাদের স্বার্থে নিয়োজিত ব্যক্তিদের শিশু ও পরিবারের সদস্যদের পোশাক তৈরির ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। ডেইলি মেইল পত্রিকার খবরে বলা হয়েছে, সাউদ্যাম্পটন সিটি কাউন্সিলের শিশুসেবা বিভাগের প্রায় ৪০০ কর্মচারীকে একটি চিঠি পাঠানো হয়েছে। তাতে নারীদের কর্মস্থলের উপযোগী করে পোশাক তৈরির নির্দেশ দেওয়া হয়। সিটি কাউন্সিলের কর্মকর্তারা বলেন, নারীরা প্যান্ট ও স্কার্টও পরতে পারবেন। তবে তা যেন দৃষ্টিকটু না লাগে।