সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৩ ফিলিস্তিনি আহতগাজার দক্ষিণাঞ্চলীয় একটি শরণার্থী শিবিরে সোমবার ভোরে রহস্যজনক বিস্ফোরণে ৩৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। হামাস জানায়, গাজার ওই শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা বোমা হামলা চালায়। এতে ৩৩ জন ফিলিস্তিনি আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। ওই শিবিরে হামাসের সামরিক শাখার এক সদস্য থাকতেন। তবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে হামলার কথা অস্বীকার করেছে। রোববার ইসরায়েল গাজার দুটি সুড়ঙ্গপথের (টানেল) ওপর বিমান হামলা করেছিল। এএফপি।৪০ লাখ মশা!তাইওয়ানের এক নারী এক মাসে ৪০ লাখ মশা ধরেছেন। এ জন্য তিনি পুরস্কার হিসেবে জিতেছেন তিন হাজার মার্কিন ডলার। তাইওয়ানে স্বাস্থ্যঝুঁকির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে মশা। ডেঙ্গু জ্বরের প্রকোপ ঠেকাতে এ রোগের জীবাণুবাহী এডিস মশা নির্মূলে দেশটির সরকার নানা পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে বিভিন্ন সংস্থাও ব্যবস্থা নিয়েছে।এরই অংশ হিসেবে ইমবিকটাস ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান মশা নিরোধ প্রতিযোগিতার আয়োজন করে। তাতে মোট ৭২ জন প্রতিযোগী অংশ নেন। এএফপি।