সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেরেসা এক্সপ্রেসভারতীয় রেল মাদার তেরেসার জন্মশতবর্ষে একটি প্রদর্শনী ট্রেন চালাবে। ২৬ আগস্ট মাদার তেরেসার জন্মশতবর্ষ। দিনটি স্মরণে রাখার জন্য ওইদিন কলকাতা থেকে চালানো হবে ‘মাদার এক্সপ্রেস’। গত সোমবার বিকেলে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের এ খবরটি জানান। তিনি আরও জানান, মাদার যে ধরনের পোশাক পরতেন, সেই সাদা ও নীল রং দিয়ে সাজানো হবে মাদার এক্সপ্রেসকে। এই প্রদর্শনী ট্রেনে মাদার তেরেসার জীবন ও কর্ম নিয়ে থাকবে প্রদর্শনী। কলকাতা প্রতিনিধি।পলায়নমালয়েশিয়ার একটি আটককেন্দ্র থেকে পালিয়ে যাওয়া ২০ জন আফগান অভিবাসীকে গ্রেফতারের জন্য পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে। পালিয়ে যাওয়া ব্যক্তিরা অবৈধভাবে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর পরিকল্পনা করছেন বলে মনে করা হচ্ছে। রাজধানীর কুয়ালালামপুরের কাছে আন্তর্জাতিক বিমানবন্দরের একটি আটককেন্দ্র থেকে গত সোমবার আটক হওয়া এই আফগানরা পালিয়ে যান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজির রাজাক গত বছর বলেছিলেন, মালয়েশিয়া অবৈধ অভিবাসীদের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহূত হয়ে থাকে। খবর এএফপির।