সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ওবামার ঘোষণামার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সরকারি কর্মচারীদের বোনাসের অর্থ জব্দ করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বেড়ে যাওয়ায় তিনি এই প্রতীকী পদক্ষেপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের অফিস অব পারসোনেল ম্যানেজমেন্টের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এতে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া কমপক্ষে দুই হাজার ৯০০ কর্মচারীর বোনাসের অর্থ ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এএফপি।ক্ষেপণাস্ত্র মোতায়েনউত্তর কোরিয়া গতকাল বুধবার দক্ষিণ কোরিয়া-সংলগ্ন সীমান্তে দূরপাল্লার বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। সিউলের একটি পত্রিকা জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হোয়াংগায়ে থেকে কিছু এসএ-৫ ক্ষেপণাস্ত্র এনে সীমান্তে মোতায়েন করেছে পিয়ংইয়ং। ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য বিমান হামলা ঠেকাতে ওই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো ২৫০ কিলোমিটার দূরের বস্তুতে আঘাত হানতে সক্ষম, যা দক্ষিণ কোরিয়ার জন্য বড় ধরনের হুমকি। এএফপি।