সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সৌদি জনসংখ্যাসৌদি আরবের জনসংখ্যা প্রায় দুই কোটি ৭০ লাখে পৌঁছেছে। এ জনসংখ্যার ৩০ ভাগেরও বেশি হচ্ছে প্রবাসী। দেশটিতে ২০১০ সালের এপ্রিলে পরিচালিত আদমশুমারির প্রাথমিক ফলাফলে এ তথ্য জানানো হয়। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা প্রেস এজেন্সি গত বুধবার এক প্রতিবেদনে জানায়, রাজতান্ত্রিক শাসনব্যবস্থায় পরিচালিত সৌদি আরবের মোট জনসংখ্যার প্রায় এক কোটি ৭০ লাখ সৌদি নাগরিক। এএফপি।হুঁশিয়ারিলেবাননের সেনাবাহিনীতে হিজবুল্লাহর প্রভাব বিস্তারের বিপদ সম্পর্কে হুঁশিয়ার করেছেন একজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার লেবাননি শিয়া মিলিশিয়া দলের কথা উল্লেখ করে ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী ড্যানি আয়ালন বেতার ভাষণে বলেন, লেবাননের সেনাবাহিনীতে হিজবুল্লাহর প্রভাব বিস্তারের ঝুঁকি রয়েছে। হিজবুল্লাহ যদি কোনোভাবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে ওই সেনাবাহিনীর সঙ্গে আমাদের আচরণ হবে সম্পূর্ণ ভিন্ন। এএফপি।