সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারফিউ অব্যাহতভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে অষ্টম দিনের মতো গতকাল শুক্রবারও কারফিউ বলবৎ ছিল। তবে অন্যান্য দিনের মতো এ দিন কারফিউ ভেঙে লোকজনকে বিক্ষোভ করতে দেখা যায়নি। প্রধান প্রধান সড়কের দুই পাশে নিরাপত্তাকর্মীরা সতর্ক ছিলেন। কর্মকর্তারা বলেছেন, গতকাল কোথাও কারফিউ ভঙ্গের ঘটনা ঘটেনি। পরিস্থিতি মোটামুটি শান্ত হওয়ার পথে। এএফপি।সংবিধানের পক্ষে রায়কেনিয়ার জনগণ গণভোটে নতুন সংবিধানের পক্ষে রায় দিয়েছেন। কেনিয়ার জ্বালানিমন্ত্রী কিরাইতু মুরানগি বলেন, এই রায়ের মাধ্যমে কেনিয়ার পুনর্জন্ম হয়েছে। তিনি গত বৃহস্পতিবার চূড়ান্ত ফলাফলের ঘোষণার কিছুক্ষণ আগে এ কথা বলেন। গণভোটে দেখা গেছে, কেনিয়ার ৬৭ শতাংশ লোক নতুন সংবিধানের পক্ষে রায় দিয়েছেন। নিউইয়র্ক টাইমস।সামরিক মহড়াদক্ষিণ কোরিয়া পীতসাগরে দ্বিতীয় দিনের মতো গতকাল শুক্রবার সামরিক মহড়া দিয়েছে। সেনা, নৌ ও বিমানবাহিনী যৌথভাবে প্রতিপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিন ধ্বংসের মহড়া দেয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস্ অব স্টাফের একজন মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবেলায় তাঁরা এ মহড়া দিচ্ছেন। এএফপি।সর্বোচ্চ গতির বাসযুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের এক ব্যক্তি বিশ্বের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন যাত্রীবাহী বাস তৈরি করেছেন। ভদ্রলোকের নাম পল স্টেন্ডার। বাসটি ঘণ্টায় সর্বোচ্চ ৩৬৭ মাইল বেগে চলতে পারে। পল বলেছেন, একটি ফ্যান্টম জেট যুদ্ধবিমানের ইঞ্জিন বসিয়ে বাসটিকে তিনি এরকম দ্রুতগতিসম্পন্ন করে তুলেছেন। টেলিগ্রাফ অনলাইন।