সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভণ্ডুলইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোয়োনোর ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে সে দেশের পুলিশ। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনতারা প্রেসিডেন্ট সুসিলোর বরাত দিয়ে জানায়, গত শনিবার পশ্চিম জাভা প্রদেশে সফরের সময় সন্ত্রাসীরা প্রেসিডেন্টের ওপর হামলার ওই ষড়যন্ত্র করে। এ ঘটনায় পুলিশ বান্দুংয়ের শিবিরু জেলা থেকে ওই দিনই দুই সন্দেহভাজনকে আটক করে। তবে আরেক সন্দেহভাজন সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়। এর আগে গত বছরের জুলাই মাসে জাকার্তার দুটি বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলায় নয় ব্যক্তি নিহত হন। এএফপি। গ্রেপ্তারজাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরির ছেলে ইউকি মোরিকে (৪৫) গতকাল শনিবার মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল সকালে ইউকি মোরির গাড়ি ইশিকাওয়া এলাকার কেন্দ্রস্থলে একটি দোকানের কাচের দেয়ালে গিয়ে আঘাত করে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাঁকে মাতাল অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এএফপি।