সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সাংবাদিকদের বিক্ষোভমেক্সিকো শহরের কেন্দ্রস্থলে এক হাজারেরও বেশি সাংবাদিক গত শনিবার বিক্ষোভ করেছেন। মেক্সিকোতে মাদক চোরাকারবারিদের তৎপরতা বেড়ে যাওয়ায় এবং তাঁদের শিকার হয়ে একের পর এক সহকর্মীদের নিহত ও নিখোঁজ হওয়ার ঘটনায় সে দেশের সাংবাদিকেরা এ বিক্ষোভ করেন। বিক্ষোভের সময় তাঁরা ‘এ ধরনের ঘটনা আর দেখতে চাই না’ এমন স্লোগানসংবলিত প্লাকার্ড বহন করেন। এ ছাড়া সাংবাদিকেরা তাঁদের কাজের ক্ষেত্রে নিরাপত্তার দাবি জানান। এপি।নাচের রেকর্ডঅর্থনৈতিক কৃচ্ছ্রতা সাধনের হতাশাকে দূরে ঠেলে দিয়ে গ্রিসে দেড় লাখেরও বেশি মানুষ হাত ধরাধরি করে নেচেছে। ‘প্ল্যানেট ক্রিট’ নামের একটি সংগঠন ওই নাচের আয়োজন করে। সংগঠনটি জানায়, গত শনিবার গ্রিসের সবচেয়ে বড় দ্বীপ ক্রিটের ওই আয়োজনে অংশগ্রহণকারী ব্যক্তিরা ২০০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন তৈরি করেন। এ সময় তাঁরা লোকসংগীতের তালে তালে নেচেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ধারণা করছে, গ্রিক নাচের সবচেয়ে বড় ঘটনাটি তাদের রেকর্ড বুকে স্থান পেতে পারে। রয়টার্স।প্রাণহানি ১৩২৫আফগানিস্তানে চলতি বছরে এ পর্যন্ত সহিংসতায় এক হাজার তিন শর বেশি বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। আফগানিস্তানের ইনডিপেনডেন্ট হিউম্যান রাইটস কমিশন নামের একটি সংগঠন জানায়, এ বছর এ পর্যন্ত এক হাজার ৩২৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এসব মৃত্যুর জন্য দায়ী তালেবান জঙ্গি ও ন্যাটো বাহিনী। তা ছাড়া অন্যান্য সহিংসতা ও ‘অজানা কারণে’ মারা গেছে অনেকে। এএফপি।