সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরতলে ট্যাংকথাইল্যান্ড উপসাগরে সুষ্ঠু প্রতিবেশব্যবস্থা জোরদারে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। উপসাগরের নারাথিওয়াত উপকূলে পরিত্যক্ত কয়েকটি ট্রাক ও সেনাবাহিনীর অব্যবহূত ২৫টি ট্যাংক পানির তলদেশে ফেলা হয়েছে। সামুদ্রিক প্রাণী ও মাছের জন্য একটি কৃত্রিম অভয়াশ্রম তৈরির লক্ষ্যে এই উদ্যোগ। উপসাগরটি জেলেদের মাছ ধরার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক বছরগুলোয় অতিরিক্ত মাছ শিকারের ফলে সেখানে মৎস্যশূন্যতা দেখা দিয়েছে। তাই গত বছর মাছের পোনা উৎপাদন ও মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে থাই সরকার সেখানে মাছ শিকার তিন মাসের জন্য নিষিদ্ধ করেছিল। টেলিগ্রাফ।১১ ইরাকি সেনা নিহতইরাকের দিয়ালা প্রদেশে গতকাল বুধবার বোমা হামলায় ১১ ইরাকি সেনা নিহত ও তিনজন আহত হয়েছে। ওই প্রদেশের রাজধানী বাকুবার দক্ষিণ-পূর্বে অবস্থিত সাদিয়া শহরের একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালানোর সময় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে বাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হয়, বাড়িতে ঢোকার সময় জঙ্গিরা সেনাদের লক্ষ্য করে প্রথমে গুলিবর্ষণ করে এবং পরে বোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশ অবশ্য বলেছে, ওই বাড়িতে জিম্মিদের আটক করে রেখেছিল জঙ্গিরা। রয়টার্স।দোষী সাব্যস্তচীনে স্পর্শকাতর সামরিক তথ্য পাচারের অভিযোগে নশির গোয়াদিয়া (৬৬) নামের যুক্তরাষ্ট্রের একজন যুদ্ধবিমান প্রকৌশলীকে দোষী সাব্যস্ত করেছেন সে দেশের একটি আদালত। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের একটি আদালত এ রায় ঘোষণা করেন। ভারতে জন্মগ্রহণকারী গোয়াদিয়ারকে মোট পাঁচটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। গোয়াদিয়ার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র কীভাবে ইনফ্রারেড রশ্মি ফাঁকি দেবে, সেই প্রযুক্তি তিনি পাচার করেছেন। টেলিগ্রাফ অনলাইন।