সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওবামার শুভেচ্ছাযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পবিত্র রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের সবাইকে অবশ্যই মনে রাখতে হবে, আমরা যে বিশ্ব গড়তে চাই এবং যে পরিবর্তন আনতে চাই, তা শুরু করতে হবে আমাদের অন্তর ও সম্প্রদায় থেকে।’ পৃথক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানান। এএফপি।দাঙ্গায় নিহতকাজাখস্তানে একটি কারাগারে দাঙ্গায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। গতকাল বৃহস্পতিবার দেশটির গণমাধ্যম এ কথা জানায়। রাশিয়ার সীমান্তবর্তী গ্রানিটনি গ্রামের কাছে একটি কারাগারে এ ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আঞ্চলিক কারা প্রশাসনের ভারপ্রাপ্ত প্রধান জানাত কেসুবায়েভ বলেন, দাঙ্গাকারীদের বিরুদ্ধে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। তিনি জানান, এক ব্যক্তি দোতলার বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়লে তিনি মারা যান। এএফপি।সাংবাদিক মুক্তপ্রায় দুই সপ্তাহ আগে মেক্সিকোর জাকাটেকাস রাজ্য থেকে অপহূত সাংবাদিক ইউলিসিস গনজালেজ গার্সিয়াকে অপহরণকারীরা ছেড়ে দিয়েছে। তাঁকে এখন হাসপাতালে নেওয়া হয়েছে। গত বুধবার রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের মুখপাত্র বালবিনা ফ্লোরেস এ কথা জানান। তিনি জানান, এই মুহূর্তে এ সম্পর্কে কিছু বলতে চান না অপহূত গনজালেজের পরিবার। ২৯ জুলাই লা ওপিনিয়ন উইকলি পত্রিকার এই সাংবাদিককে অপহরণ করা হয়। এর আগে ২৬ জুলাই ডুরাঙ্গো রাজ্যে চার সাংবাদিককে অপরহণ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে অপহরণকারীরা ছেড়ে দিয়েছে। বাকি দুজনকে পুলিশ উদ্ধার করেছে। এএফপি।