সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর্ত্য সেনের নামে!সামাজিক নেটওয়ার্ক ওয়েবসাইট ফেসবুকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নামে একটি জাল একাউন্টের সন্ধান পাওয়া গেছে। যেখানে তাঁর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং মতাদর্শের সম্পূর্ণ বিপরীত বক্তব্য তুলে ধরা হয়েছে। ইতালির এক হোটেল কর্মীর কাছে এই জাল একাউন্ট সম্পর্কে জানতে পারেন অধ্যাপক সেন। যদিও তিনি আগেই জানিয়ে দিয়েছেন যে তিনি ফেসবুকে উৎসাহী নন। কলকাতা প্রতিনিধি।শান্তির বার্তা নিয়েজোনাথন লি নামে ১৩ বছর বয়সী এক মার্কিন বালক শান্তির বার্তা নিয়ে উত্তর কোরিয়ার উদ্দেশে রওনা হয়েছে। গত বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিং থেকে সে রওনা হয়। কোরীয় বংশোদ্ভূত এই বালক উত্তর কোরিয়ার শীর্ষ নেতার জন্য একটি চিঠি নিয়ে যাচ্ছে। চিঠিতে কোরিয়া সীমান্তে উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে রয়েছে তার পরিবার। এএফপিভারতের প্রত্যাখ্যানশক্তিশালী ব্যাকটেরিয়া ‘সুপারবাগ’ ভারত থেকে যুক্তরাজ্যে প্রবেশ করেছে বলে ব্রিটিশ বিজ্ঞানীরা যে দাবি করেছেন, ভারত তা প্রত্যাখ্যান করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওই ব্যাকটেরিয়ার সঙ্গে ভারতকে জড়ানো অনৈতিক। এটি এক ধরনের অপপ্রচার। ব্রিটিশ বিজ্ঞানীরা দাবি করছেন, কসমেটিক সার্জারির মতো চিকিৎসার জন্য যাঁরা ভারত ও পাকিস্তান ঘুরে এসেছেন, তাঁদের সঙ্গে এই ব্যাকটেরিয়া এসেছে। বিবিসি।কাশ্মীরে নিহতভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকজন। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের ১১০ কিলোমিটার উত্তরে কুপওয়ারা জেলার ত্রিগাম গ্রামে এ ঘটনা ঘটে। কুপওয়ারায় কারফিউ জারি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের পর কয়েক শ লোক ভারতবিরোধী বিক্ষোভ মিছিল বের করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এএফপি।