সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানার রেকর্ড!দ্রুতগতিতে গাড়ি চালানোর দায়ে এত বড় অঙ্কের জরিমানা এর আগে কাউকে দিতে হয়নি। রীতিমতো বিশ্বরেকর্ড! সুইজারল্যান্ডের রাস্তায় প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর দায়ে সুইডেনের এক চালককে ছয় লাখ ৬০ হাজার ডলার জরিমানা করেছে স্থানীয় পুলিশ। সুইস আইনে গাড়ি চালানোর সর্বোচ্চ গতিসীমা প্রতি ঘণ্টায় ৭৫ কিলোমিটার। কিন্তু ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি তাঁর স্পোর্টস কারটি চালাচ্ছিলেন দ্বিগুণেরও বেশি গতিতে। চলতি বছরের জানুয়ারিতে এক সুইস চালককে এক লাখ ৮৫ হাজার ডলার জরিমানা করা হয়। অরেঞ্জ নিউজ। পাকিস্তানে নিহত ১০পাকিস্তানের গোলযোগপূর্ণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে একটি বাসের কমপক্ষে ১০ জন আরোহী নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে দেশটির বেলুচিস্তান প্রদেশের আবে গাম নামের জায়গায় এ ঘটনা ঘটে। প্রদেশের স্বরাষ্ট্র দপ্তরের কর্মকর্তা আকবর হুসেইন দুররানি জানান, ৩০-৩৫ জন বন্দুকধারীর একটি দল বাসটি থামিয়ে আরোহীদের নামিয়ে দেয়। এ সময় ১০ আরোহীকে গুলি করে হত্যা করা হয়। এএফপি।