সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিব্বতিদের বিক্ষোভতাইওয়ানের রাজধানী তাইপেতে গতকাল রোববার শতাধিক তিব্বতি ও তাদের তাইওয়ানি সমর্থকরা চীনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তারা তিব্বতকে নিয়ে তাইপেতে অনুষ্ঠিত একটি প্রদর্শনীর প্রতিবাদ জানায় এবং সেখানে তিব্বতের সংস্কৃতি ও ইতিহাস যথাযথভাবে তুলে না ধরার অভিযোগ করে। বিক্ষোভকারীরা জানায়, চীন ওই প্রদর্শনীকে রাজনৈতিক অপপ্রচার হিসেবে ব্যবহার করছে। এএফপি।নিহত দুই হাজারআফগানিস্তানে ২০০১ সালে শুরু হওয়া তালেবানবিরোধী যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে বিদেশি সেনা নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। ওই যুদ্ধে নিহতদের ৬০ শতাংশের বেশি মার্কিন সেনা। গতকাল রোববার বেসরকারিভাবে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গত দুই দিনে এক মার্কিন, এক অস্টেলীয় ও এক ব্রিটিশ সেনার মৃত্যুর মধ্য দিয়ে নিহত বিদেশি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ২০০২-এ। রয়টার্স