সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
জিয়াবাওকে নিয়ে বইচীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সমালোচনা করে লেখা বিতর্কিত একটি বই হংকংয়ে বিক্রি শুরু হয়েছে। বইটির নাম চায়না’স বেস্ট অ্যাক্টর: ওয়েন জিয়াবাও । চীনের ভিন্নমতাবলম্বী লেখক ইউ জি বইটি লিখেছেন। বইটি জিয়াবাওয়ের সংস্কারবাদী ভাবমূর্তি ক্ষুণ্ন করবে বলে ধারণা করা হচ্ছে। ইউ জিকে গত মাসে সাময়িক আটক রেখেছিল পুলিশ। তাঁকে সে সময় বইটি প্রকাশ না করার জন্য হুঁশিয়ার করে দেওয়া হয়েছিল। তবে ইউ জি বলেছেন, ‘জিয়াবাওয়ের সমালোচনা করা নয়, বরং অবাধে মত প্রকাশের ধারণার উন্নতি করাই আমার উদ্দেশ্য।’ বিবিসি।নাইজারে দুর্ভিক্ষপশ্চিম আফ্রিকার দেশ নাইজার ভয়াবহ দুর্ভিক্ষের মোকাবিলা করছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলেছে, দেশটির ৭৩ লাখ মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্যসহায়তার প্রয়োজন। দীর্ঘ খরার পর গত সপ্তাহে দেশটিতে ব্যাপক বৃষ্টিপাতে ৬৭ হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। ৮০ বছরের মধ্যে এবার নাইজার নদীর পানি সবচেয়ে বেশি বেড়েছে। দেশটিতে এবার দুর্ভিক্ষ ২০০৫ সালের চেয়েও ভয়াবহ। ২০০৫ সালে সেখানে দুর্ভিক্ষে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। বিবিসি।আল-কায়েদা নেতা নিহতআফগানিস্তানের উত্তরাঞ্চলে এক বিমান হামলায় দুই জঙ্গিসহ আল-কায়েদার এক নেতা নিহত হয়েছেন। ন্যাটোর নেতৃত্বাধীন যৌথ বাহিনী গতকাল সোমবার এ কথা জানিয়েছে। এতে বলা হয়, আবু বাকির নামের তালেবানের এক নেতা দেশটির উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে নিহত হয়েছেন। যৌথ বাহিনীর বিমান থেকে একটি ট্রাকের ওপর হামলায় বাকিরসহ তিনজন নিহত হন। এএফপি।