সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতি নিয়ে ধর্মঘটশ্রীলঙ্কার বসতি এলাকায় বন্য হাতির হামলা ঠেকাতে সরকার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ এনে সে দেশের বন্য প্রাণীর চিকিৎসকেরা পাঁচ দিনের ধর্মঘট শুরু করেছেন। তাঁরা বলেছেন, বন্য হাতির চারণ এলাকায় সরকার স্থানীয় লোকজনকে চাষবাস করার অনুমতি দিয়েছে। এতে খাদ্যের সংকটে পড়েছে সেখানকার হস্তীকুল। ফলে তারা লোকালয়ে ঢুকে ফসল খেতে বাধ্য হচ্ছে। মানুষ বাধা দিলে সেগুলো চড়াও হচ্ছে। এএফপি।