সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান্তিরক্ষী নিহতকঙ্গোর পূর্বাঞ্চলে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ভারতীয় তিন সেনা নিহত হয়েছেন। ভারতীয় ও কঙ্গোর সেনাবাহিনী জানায়, কিরুম্বা এলাকায় গত বুধবার বিদ্রোহীদের এ হামলায় ভারতীয় আরও সাত সেনা আহত হন। সরকারি কর্মকর্তারা এ ঘটনায় কঙ্গোর উপজাতি বিদ্রোহী গ্রুপ ‘মইমই’কে দায়ী করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে এর তীব্র নিন্দা জানিয়েছে। এএফপি।ট্রেনের বগি খাদেচীনের সিচুয়ান প্রদেশে সেতু ভেঙে পড়ায় একটি চলন্ত ট্রেনের দুটি বগি খুলে খাদে পড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার গুয়াংহান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাতে কোনো প্রানহানির ঘটনা ঘটেনি। উদ্ধারকর্মীরা বলেছেন, বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেটার ওপর দিয়ে জিয়ান থেকে কুনমিং শহরগামী ট্রেনটি যাওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে। এতে ট্রেনটির দুটি বগি খুলে যায়। বিবিসি।