সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শ কোটিযুক্তরাজ্যের বড় জাদুঘর ও শিল্প প্রদর্শনী স্থানগুলো ২০০৯ সালে বিদেশি পর্যটকদের কাছ থেকে ১০০ কোটি পাউন্ড আয় করেছে। গতকাল শুক্রবার সে দেশের জাতীয় পর্যটন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এ ব্যাপারে এক প্রতিবেদনে বলা হয়, গত বছর তিন কোটি বিদেশি পর্যটক যুক্তরাজ্যে ভ্রমণ করেন। এদের এক-তৃৃতীয়াংশই শীর্ষস্থানীয় সাংস্কৃতিক কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। ন্যাশনাল গ্যালারিতে পর্যটকদের ভ্রমণ বেড়েছে নয় শতাংশ। বিবিসি।অভিধানে ভুভুজেলাএবারের বিশ্বকাপ ফুটবল আসরে কোনো দল বা খেলোয়াড়ের চেয়ে ভুভুজেলা বাঁশিই ছিল আলোচনার কেন্দ্র। বিশ্বকাপ মাতানো সেই ভুভুজেলা বাঁশি অবশেষে অক্সফোর্ড ডিকশনারিতে জায়গা করে নিল। অক্সফোর্ড ডিকশনারির তৃতীয় সংস্করণে দুই হাজার নতুন শব্দ যোগ করা হয়েছে। এর মধ্যে একটি ভুভুজেলা। গত বৃহস্পতিবার এটি প্রকাশ করা হয়। রয়টার্স।ব্যবধান ঘুচতেব্রিটেনের পুরুষ ব্যবস্থাপকেরা নারী ব্যবস্থাপকদের চেয়ে বছরে ১০ হাজার পাউন্ড বেশি আয় করেন। এই ব্যবধান ঘুচতে প্রায় ৬০ বছর লেগে যেতে পারে। চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের এক জরিপে গত বৃহস্পতিবার এ কথা বলা হয়। তবে এই ইনস্টিটিউটের তদন্তে দেখা গেছে, ঊর্ধ্বতন পুরুষ কর্মকর্তাদের চেয়ে নারীদের বেতন কিছুটা দ্রুত বাড়ছে। গত ১২ মাসে নারীদের বেতন ২ দশমিক ৮ শতাংশ বেশি বেড়েছে। ১৯৭টি প্রতিষ্ঠানের ৪৩ হাজার ৩১২ জনের মধ্যে এই জরিপটি চালানো হয়। রয়টার্স।