সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের রপ্তানিনেপাল সরকার আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা রয়েছে এমন ১২টি পণ্য এবং সাতটি সেবা তালিকাভুক্ত ও উন্নয়নের একটি বিশেষ কৌশল তৈরি করেছে। পণ্য ও সেবাগুলোর মানোন্নয়নের জন্য মুখ্য সচিব মাদব প্রসাদ ঘিমায়ারকে প্রধান করে এর মধ্যেই উচ্চক্ষমতাসম্পন্ন একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। প্রায় দুই মাস আগে এসব পণ্য ও সেবা চিহ্নিত করা হয়। সিনহুয়া।জঙ্গি নিহতরাশিয়ার ককেশীয় অঞ্চলে গতকাল শনিবার কয়েকজন জঙ্গিকে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহত জঙ্গিদের মধ্যে গত মার্চে মস্কোর পাতালরেলে হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী মাগোমেদালি ভগবোভও রয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তি ও ইন্টারফ্যাক্স জানায়, পাহাড়ি দাগেস্তানের গুনিব গ্রামে নিরাপত্তা বাহিনী অভিযানের সময় ভগবোভসহ পাঁচ জঙ্গি নিহত হয়। গত মার্চে মস্কোর পাতালরেলে জঙ্গি হামলায় ৪০ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়। এএফপি।