সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
হেনড্রিকসের স্মরণেজিমি হেনড্রিকসের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী মাসে তাঁর মধ্য লন্ডনের বাড়িটি ১২ দিনের জন্য খুলে দেওয়া হবে। এ সময় অনুরাগীরা হেনড্রিকসের মেফেয়ার এলাকায় অবস্থিত ফ্ল্যাট বাড়িটি পরিদর্শন করতে পারবেন। সপ্তাহে ৩০ পাউন্ড ভাড়ায় তাঁর ইংলিশ প্রেমিকাকে নিয়ে ফ্ল্যাটটিতে থাকতেন শিল্পী। পাশের হ্যান্ডেল হাউস মিউজিয়ামে ‘হেনড্রিকস ইন ব্রিটেন’ শিরোনামের একটি প্রদর্শনীর অংশ হিসেবে ফ্ল্যাটটি খুলে দেওয়া হবে। এতে হেনড্রিকসের উজ্জ্বল কমলা রঙের একটি জ্যাকেট ও একটি হ্যাট ছাড়াও আইল অব ওয়াইট ফেস্টিভ্যালের জন্য তাঁর নোটবুকে লেখা নির্দেশনাও থাকবে। রয়টার্স। তাইওয়ানে ভূমিকম্পতাইওয়ানের পূর্ব উপকূলে গতকাল রোববার ভোরে পর পর ছয়টি ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে রিখটার স্কেলে একটি ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। তবে এতে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। সুনামির সতর্কতাও জারি করা হয়নি। দেশটির ভূকম্পন-সংক্রান্ত কেন্দ্র এ খবর জানায়। কেন্দ্র জানায়, ভূমিকম্পটি মধ্যরাতের পরপরই হিসিলিন গ্রামের ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আঘাত হানে। প্রায় একই সময় ইলান নগরে আরও কয়েকটি কম মাত্রার শক্তিসম্পন্ন ভূমিকম্প আঘাত হানে। এএফপি।সেনার কাণ্ডভেনেজুয়েলার সামরিক ঘাঁটিতে এক সেনার গুলিতে দুই কর্মকর্তা নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন। রাজধানী কারাকাসের এক সামরিক ঘাঁটিতে গত শনিবার ভোরে এ ঘটনা ঘটে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, ফুয়েরতি তিউনায় জেফারসন ট্রুজিলো নামে এক সেনার সঙ্গে এক ক্যাপ্টেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই সেনা তাঁর রাইফেল দিয়ে ক্যাপ্টেনের মাথায় গুলি করেন। এরপর এক লেফটেন্যান্টকে হত্যা এবং আরও ছয় সেনাকে আহত করে তিনি পালিয়ে যান। এএফপি।রোগীকে কারাদণ্ডকেনিয়ায় চিকিত্সা না নেওয়ায় দুই যক্ষ্মা রোগীকে আট মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রোগ যাতে অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আদালত জানিয়েছেন। সরকারি কর্মকর্তা জোসেফ সিটিনেই জানান, ওই দুই পুরুষ রোগীকে প্রায় ১০ দিন ধরে পশ্চিমাঞ্চলীয় কাপসাবেত কারাগারে আটকে রাখা হয়েছে। যে ২২টি দেশে যক্ষ্মা রোগ এখনো বহু মানুষের জীবন নিচ্ছে, তার একটি কেনিয়া। এপি।