সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুতা নিক্ষেপএবার জুতা হামলার শিকার হলেন ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুদা। গত রোববার রাজ্যের মহেন্দ্রগড় এলাকায় এক সমাবেশে এক যুবক তাঁকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। জুতা নিক্ষেপকারী ওই যুবকের নাম শক্তি সিং (২১)। দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করেও না পেয়ে রাজ্য সরকারের ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি। পরে পুলিশ শক্তিকে গ্রেপ্তার করে। এর আগে গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে লক্ষ্য করে এক পাটি জুতো ছুড়েছিলেন কাশ্মীরে দুর্নীতির দায়ে বহিষ্কৃত এক পুলিশ কনস্টেবল আবদুল আহাদ জান। সেই জুতোও লক্ষ্যভ্রষ্ট হয়। কলকাতা প্রতিনিধি।জঙ্গির পলায়নমধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের একটি কারাগার থেকে গত রোববার ২৫ জন ইসলামি জঙ্গি পালিয়েছে। এ সময় জঙ্গিদের হামলায় পাঁচ কারারক্ষী নিহত হয়। তাজিকিস্তানের স্টেট কমিটি অব ন্যাশনাল সিকিউরিটি কমিটির এক কর্মকর্তা জানান, একটি বন্দিশিবিরের কয়েদিরা কারারক্ষীদের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনিয়ে নেয় এবং সংঘর্ষে পাঁচ কারারক্ষী নিহত হন। এএফপি।ভিয়েতনামে ভূমিধস ভিয়েতনামের ইয়েনবাই প্রদেশের মু কং চাই জেলার একটি গ্রামে গত রোববার ভূমিধসে সাতজন নিখোঁজ হয়েছেন। স্থানীয় ভিয়েতনাম নিউজ-এর খবরে বলা হয়, ভূমিধসের ঘটনায় পাঁচটি বাড়ি মাটির নিচে চাপা পড়ে। এ ঘটনায় সাতজন নিখোঁজ ও বহু আহত হয়। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিখোঁজ সবাই জাতিগত মং সম্প্রদায়ের লোক। এর আগে চলতি বর্ষা মৌসুমে দেশটিতে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছিল। এএফপি।