সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
জ্যাকসন স্মারকজাপানের রাজধানী টোকিওতে প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের ব্যবহার করা পোশাক ও বেশ কিছু জিনিসপত্রের প্রদর্শনী গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, জ্যাকসনের ডান হাতের কালো ক্রিস্টাল বসানো গ্লাভ্স, একটি জ্যাকেট, সাদা ক্রিস্টাল বসানো একটি তুলার মোজাসহ মোট ৬০টি ব্যবহার্য সামগ্রী প্রদর্শনীতে রাখা হচ্ছে। চলতি বছরের শেষে ম্যাকাউতে এসব সামগ্রী নিলামে তোলার কথা রয়েছে। এএফপি।মহড়ার প্রস্তুতিউত্তর কোরিয়া তার রাজধানী পিয়ংইয়ংয়ে ভারী ট্যাংক, সাজোয়া যানসহ বিপুলসংখ্যক সেনাসদস্য জড়ো করছে বলে গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। এক প্রতিবেদনে তারা বলেছে, আগামী মাসে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা বিশাল আকারে সামরিক মহড়া দেওয়ার পরিকল্পনা করেছে। এ কারণে তারা দেশের অন্যান্য এলাকা থেকে সেনাসদস্যদের রাজধানীতে এনে জড়ো করছে। এপি।দীর্ঘ যানজটচীনের বেইজিং ও জিনিং শহরের মাঝে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। নয় দিন আগে শুরু হওয়া ওই যানজট গত সোমবার ১০০ কিলোমিটার দীর্ঘ আকার ধারণ করে। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকা গ্লোবাল টাইমস জানায়, ১৪ আগস্ট বেইজিংগামী মালবাহী বড় ট্রাকগুলোর কারণে ওই যানজটের সৃষ্টি হয়। এতে বেইজিং-তিব্বতগামী যানগুলোর গতি একেবারেই শ্লথ হয়ে পড়ে। এর ফলে ট্রাফিক-ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে। এএফপি।ক্ষোভের সৃষ্টিভারতের আইনসভার দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভার সদস্যদের (এমপি) ভাতা প্রায় তিনগুণ বাড়িয়ে দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বাম দলগুলো প্রকাশ্যে এর সমালোচনা করে বলেছে, তাঁদের সাংসদেরা এই বর্ধিত ভাতা নেবেন কি না, তা দলীয় বৈঠকে ঠিক করা হবে। আগে সাংসদেরা মূল বেতন হিসেবে পেতেন ১৬ হাজার রুপি। এখন তা বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার রুপি। একই সঙ্গে বাড়ানো হয়েছে দপ্তরের খরচ, দৈনিক ভাতা, পেনশন, টেলিফোন ও ইন্টারনেটের খরচ ইত্যাদি। কলকাতা প্রতিনিধি।