সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রধানমন্ত্রী নির্বাচিতপ্রশান্ত মহাসাগরীয় সলোমন দ্বীপপুঞ্জের বিশিষ্ট রাজনীতিক ড্যানি ফিলিপ দেশটির চতুর্দশ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। রাজধানী হোনিয়ারায় সাংসদদের জন্য সংরক্ষিত পার্লামেন্ট গ্রাউন্ডে কঠোর নিরাপত্তার মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংরক্ষিত ৫০ ভোটের মধ্যে ড্যানি ফিলিপ পান ২৬ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী স্টিভ আবানা পান ২৩ ভোট। একটি ভোট বাতিল করা হয়। এর আগে ৫৯ বছর বয়সী ফিলিপ দুই মেয়াদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি চারবার সে দেশের সাংসদও নির্বাচিত হন। এএফপি।সাংবাদিক নিহতসোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ক্রসফায়ারে এক সাংবাদিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার ইসলামি জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। নিউইয়র্কভিত্তিক সাংবাদিকদের সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এ তথ্য জানায়। জানা যায়, স্থানীয় কমিউনিটি রেডিও হারমার প্রধান বরখত আওয়ালে (৬০) নামের ওই সাংবাদিক স্টেশনের ছাদে সম্প্রচার সরঞ্জাম বসানোর সময় গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এএফপি।