সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ওবামার ভাষণইরাকে যুদ্ধ অভিযানের সমাপ্তি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী ৩১ আগস্ট ওভাল অফিস থেকে ভাষণ দেবেন। গত বুধবার যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানান। এই কর্মকর্তা জানান, মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটায় ওবামা এই ভাষণ দেবেন। উল্লেখ্য, ইরাক অভিযানে চার হাজার ৪০০ জনেরও বেশি মার্কিন সৈন্য নিহত হয়েছেন। ইরাকে বর্তমানে ৫২ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। এএফপি।জ্যোতি বসু নগরকলকাতার উপকণ্ঠে রাজারহাটে গড়ে ওঠা নিউ টাউনের নাম হচ্ছে জ্যোতি বসু নগর। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও প্রবীণ কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। বুধবার রাজ্যের আবাসনমন্ত্রী গৌতম দেব নিউ টাউনের নাম জ্যোতি বসু নগর রাখার সরকারি সিদ্ধান্তের কথা জানান। আগামী ১ অক্টোবর নিউ টাউন জ্যোতি বসু নগর হিসেবে পরিচিত হবে। আবাসনমন্ত্রী জানান, রাজারহাটের উপনগর তৈরিতে জ্যোতি বসুর অবদানকে স্মরণে রাখার জন্য রাজ্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা প্রতিনিধিপেরেক ঢুকিয়ে এক সৌদি দম্পতি তাঁদের শ্রীলঙ্কান এক গৃহপরিচারিকার শরীরে হাতুড়ি দিয়ে ২৪টি পেরেক ঢুকিয়ে দিয়েছেন। ওই গৃহপরিচারিকার নাম এল টি আরিয়াবথি। বয়স ৪৯ বছর। তিনি তিন সন্তানের জননী। কলম্বোর ফরেন এমপ্লয়মেন্ট ব্যুরোর কর্মকর্তারা গতকাল জানান, গত শুক্রবার আরিয়াবথি দেশে ফিরে অসুস্থ হয়েপড়েন। চিকিত্সক তাঁর হাত, পা ও কপালে এক থেকে দুই ইঞ্চি লম্বা ২৪টি পেরেক শনাক্ত করেন। পেরেকগুলো বের করার জন্য আরিয়াবথিকে হাসপাতালে নেওয়া হয়েছে। রয়টার্স। বিচারকদের কাণ্ড!ভারতের অন্ধ্র প্রদেশে পদোন্নতি পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা খেয়েছেন পাঁচ বিচারক। এলএলএম পরীক্ষায় নকল করার সময় হাতেনাতে ধরা পড়ায় হাইকোর্ট এই পাঁচ বিচারককে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। গণমাধ্যমের খবরে বলা হয়, বিভাগীয় পদোন্নতির জন্য যোগ্যতা অর্জন করতে তাঁরা এ পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। হায়দ্রাবাদ থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে ওয়ারাঙ্গাল শহরে কাকাতিয়া বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান কলেজ ভবনে ২৪ আগস্ট এ ঘটনা ঘটেছে। পিটিআই।সংশোধনী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর ১১-এর পাতায় ‘লোকসভায় পরমাণু বিল পাস’ শিরোনামের খবরে পরমাণু বিল অনুমোদনের মধ্য দিয়ে বিদেশি পরমাণু প্রতিষ্ঠানগুলোর জন্য ভারতের দেড় হাজার কোটি বিলিয়ন ডলারের আণবিক শক্তি বাজারে ঢোকার সুযোগ সৃষ্টি হলো ছাপা হয়েছে। এখানে দেড় হাজার কোটি বিলিয়ন ডলারের পরিবর্তে দেড় হাজার কোটি ডলার পড়তে হবে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। —বি.স।