সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর দণ্ডনিউজিল্যান্ডের একটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের চেষ্টার দায়ে এক নারীকে গতকাল শুক্রবার নয় বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন সে দেশের হাইকোর্ট। সাজাপ্রাপ্ত ওই নারীর নাম আশা আলি আবদিল (৩৬)। তিনি সোমালীয় বংশোদ্ভূত। ২০০৮ সালে চালককে ছুরির মুখে জিম্মি করে ওই বিমানটিকে অস্ট্রেলিয়ার দিকে উড়িয়ে নিতে চালককে চাপ দেন আশা। বিমানটি নিউজিল্যান্ডের ব্লেনহেইম বন্দর থেকে ক্রাইস্টচার্চ যাচ্ছিল। এএফপি।প্রাচীনতম তীর মানুষের তৈরি এ পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরোনো তীর আবিষ্কার করা হয়েছে। একদল গবেষক দাবি করেন, তাঁরা দক্ষিণ আফ্রিকার সিবুদু গুহা থেকে পাথরের তৈরি ওই তীরের ফলা আবিষ্কার করেন। এটি প্রায় ৬৪ হাজার বছরের পুরোনো। এটি তীরের মাথার অংশ। অ্যান্টিকুইটি জার্নালে এ তথ্য প্রকাশ করা হয়েছে। উইটওয়াটারসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিন ওয়েডলির নেতৃত্বে ওই গবেষণা চালানো হয়। বিবিসি। সাপ রেখে উধাওলন্ডনের বারনেট এলাকায় একটি বাড়িতে সাপ রেখে এক নারী উধাও হয়েছেন। পুলিশ ওই নারীকে খুঁজছে। নারী কণ্ঠের ডাক শুনে ঘরের লোক দরোজা খুলে একটি নড়তে থাকা বালিশের খোল দেখতে পান। পুলিশ ওই খোলের ভেতর থেকে চার ফুট লম্বা একটি দক্ষিণ আমেরিকার বোয়া সাপ উদ্ধার করে। পরে বিষহীন সাপটিকে লন্ডন চিড়িয়াখানায় দেওয়া হয়। বিবিসি।ব্যাগে বাঘথাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারীযাত্রীর ব্যাগ তল্লাশি করে একটি বাঘের বাচ্চা উদ্ধার করেছে পুলিশ। গত রোববার এ ঘটনা ঘটে। থাইল্যান্ডের ৩১ বছর বয়সী ওই নারীযাত্রী ইরান যাচ্ছিলেন। ওই ব্যাঘ্রশাবকটি বুনো নাকি গৃহপালিত বাঘিনীর শাবক তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা বাঘের বাচ্চাটিকে থাইল্যান্ডের ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাখা হয়েছে। ট্রাফিক ডট অরগ।হিটলারের পোশাকপশ্চিম অস্ট্রেলিয়ার এক স্কুলের কর্তৃপক্ষ একটি পোশাক প্যারেডে অ্যাডলফ হিটলারের পোশাক পরিধানকারী এক ছাত্রকে পুরস্কৃত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। ওই ছাত্রের বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে পাঠানো চিঠিতে অধ্যক্ষ বলেন, ভবিষ্যতে পোশাক নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীদের স্পর্শকাতর বিষয়গুলোর কথা মাথায় রাখতে হবে। এএফপি।