সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
পাইলট অপহূতসুদানের সহিংসতাপূর্ণ দারফুর এলাকায় গত রোববার দুই রুশ পাইলটকে অপহরণ করেছে বিচ্ছিন্নতাবাদীরা। দারফুরে বিদেশিদের অপহরণের এটি দ্বিতীয় ঘটনা। স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানায়। বার্তা সংস্থা সুনা জানায়, সুদানের বদর এয়ারলাইনে কর্মরত এই দুই রুশ পাইলটকে গত রোববার দুপুরের পর অপহরণ করা হয়। বিদেশিদের লক্ষ্য করে অপহরণ সুদানের পশ্চিমাঞ্চলে বড় ধরনের ব্যবসায় পরিণত হয়েছে। এর ফলে বিশ্বের সবচেয়ে বড় সহায়তা কার্যক্রম হুমকির মুখে পড়েছে। এএফপি ও রয়টার্স।বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড মস্কোর উত্তর-পশ্চিমে তভের অঞ্চলে গতকাল সোমবার একটি বৃদ্ধাশ্রম কেন্দ্রে অগ্নিকাণ্ডে শ্বাসরুদ্ধ হয়ে নয়জন বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে। জরুরিবিষয়ক মন্ত্রণালয়ের স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা এ কথা জানায়। ওই কর্মকর্তা জানান, ভিশনি ভলোচুক শহরের বৃদ্ধাশ্রমে কেন্দ্রে ওই আগুনের ঘটনা ঘটে। তিনি জানান, দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। এএফপি ও রয়টার্স।‘সুপারম্যান’ আটকফ্রান্সের ‘সুপারম্যান’ খ্যাত সুউচ্চ ভবন আরোহী অ্যালেইন রবার্টকে (৪৮) অস্ট্রেলিয়ার সিডনিতে আটক করা হয়েছে। গতকাল সোমবার সিডনির একটি ৫৭ তলা ভবনে বেয়ে ওঠার পর পুলিশ তাঁকে আটক করে। জানা যায়, রবার্ট ১৫১ মিটার উঁচু ওই ভবনটিতে খালি হাতে বেয়ে ওঠেন। এতে তিনি সময় নেন মাত্র ২০ মিনিট। ভবনে বেয়ে ওঠার অনুমতি না থাকায় রবার্টকে আটক করা হয়। রয়টার্স।আপেলের জিন-নকশাএবার আপেলের জিন-নকশা উন্মোচন করলেন বিজ্ঞানীরা। ২০টি দেশের ৮৬ জন বিজ্ঞানী টানা দুই বছর গবেষণা চালিয়ে আপেলের এই জিন-নকশা উন্মোচন করেছেন। বিজ্ঞানীরা বলেছেন, এ আবিষ্কারের ফলে এখন আরও উন্নতমানের এবং রোগ প্রতিরোধের বেশি ক্ষমতাসম্পন্ন আপেল উৎপাদন করা সম্ভব হবে। বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার জেনেটিকস-এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। গবেষক দলের প্রধান রিকার্ডো ভেলাস্কো বলেছেন, আপেল উৎপাদনের ক্ষেত্রে এ গবেষণা ব্যাপক বৈচিত্র্য আনতে সক্ষম হবে। এর মাধ্যমে নতুন নতুন জাতের আপেল উৎপাদন করা সম্ভব হবে। বিবিসি।প্রস্তাব অনুমোদনশ্রীলঙ্কার মন্ত্রিপরিষদে গতকাল সোমবার সে দেশের সংবিধান পরিবর্তনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। সংবিধান পরিবর্তন করা হলে দেশটির প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে তৃতীয় মেয়াদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। প্রেসিডেন্ট কার্যালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘সংবিধান সংশোধনের প্রস্তাবকে অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ।’ এর ফলে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দুই মেয়াদে ক্ষমতায় থাকার সীমাবদ্ধতা থাকল না। এতে ২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে তৃতীয় মেয়াদের জন্য লড়াই করতে পারবেন রাজাপক্ষে। এএফপি।