সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনশনকারীর মৃত্যুভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের ভূমি জাতীয়করণ নীতির প্রতিবাদে অনশন করে সে দেশের এক কৃষক গত সোমবার একটি সমরিক হাসপাতালে মারা গেছেন। ফ্রাঙ্কলিন ব্রিটো নামের ওই কৃষক প্রায় এক মাস ধরে অনশন কর্মসূচি পালন করছিলেন। পরিবারের সদস্যরা বলেছেন, ব্রিটোর এই মৃত্যু বীরোচিত। ভেনেজুয়েলায় বাকস্বাধীনতার জন্য লড়াইরত মানুষদের প্রতীক হয়ে থাকবেন তিনি। চিকিৎসকেরা ওই কৃষকের স্ত্রীকে টেলিফোন করে জানান, হূদরোগে আক্রান্ত হয়ে ব্রিটো শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। এএফপি।প্রবাসী ৩৬ শতাংশসিঙ্গাপুরের জনসংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। আর এই জনসংখ্যার এক-তৃতীয়াংশের বেশি প্রবাসী। গতকাল মঙ্গলবার দেশটির পরিসংখ্যান বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, এ বছরের জুনের শেষে দেশটির জনসংখ্যা ৫০ লাখ ৮০ হাজারে দাঁড়িয়েছে। জনসংখ্যার মধ্যে ৩২ লাখ ৩০ হাজার হচ্ছে সিঙ্গাপুরের নাগরিক । এ ছাড়া জনসংখ্যার ৩৬ শতাংশ প্রবাসী। এএফপি।নারকেল ছোবড়া বছরভারতের কেরালা রাজ্যের প্রধান ফল নারকেল। নারকেলের ছোবড়া দিয়ে তৈরি বিভিন্ন জিনিস কেরালার সবখানে মেলে। কেরালা সরকার এ বছরকে ‘নারকেল ছোবড়া বছর’ হিসেবে পালন করছে। ৮৭ বছর বয়সী মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন আবেদন জানিয়েছেন, রাজ্যের প্রতিটি বাড়িতে যেন ছোবড়ার অন্তত একটি জিনিস থাকে। গত সোমবার নিজ শহর আলুপ্পুঝার কাল্লাপুরায় নারকেলের ছোবড়ার বিভিন্ন পণ্য তিনি ফেরি করেন। মাত্র ছয়টি বাড়িতে ছোবড়ার পণ্য বিক্রি করে আসে ১৭ হাজার রুপি। কলকাতা প্রতিনিধি।পুরুষ সেজে চাকরি!ভারতের কেরালা রাজ্যে এক নারী প্রায় পাঁচ মাস ধরে পুরুষ সেজে চাকরি করার পর তাঁর আসল রূপ বেরিয়ে এসেছে। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার সময় তাঁর প্রকৃত পরিচয় উদ্ঘাটিত হয়। কেরালার কোলামে এ ঘটনা ঘটে। রাণী নামের ওই নারী শ্রীকান্ত নাম নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জাল করে একটি মার্বেল কোম্পানিতে গত এপ্রিল মাসে চাকরি নেন। পুরুষের বেশে তিনি অফিসে যাতায়াত করতেন। একপর্যায়ে রাণীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে এবং থানায় মামলা হয়। অভিযোগ তদন্ত করতে গিয়ে পুলিশ রাণীর আসল পরিচয় উদ্ঘাটন করে। কলকাতা প্রতিনিধি।অভিযান স্থগিতটাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ জরিপের অভিযান গত রোববার স্থগিত করা হয়েছে। অভিযাত্রী দলের মুখপাত্ররা জানিয়েছেন, হারিকেন দানিয়েলের কারণে অভিযাত্রী দলটি ঘটনাস্থল থেকে গত রোববার নিউ ফাউন্ডল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরু করে। আটলান্টিকের প্রায় চার কিলোমিটার গভীরে থাকা টাইটানিকের ধ্বংসস্তূপের বহু আলোকচিত্র ও কয়েক ঘণ্টার ভিডিওচিত্র রোবটের সাহায্যে ইতিমধ্যেই ধারণ করা হয়েছে।এপি।