সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের গুলিতেইন্দোনেশিয়ায় পুলিশের গুলিতে পাঁচ ব্যক্তি নিহত হয়েছে। দেশটির সুলাওয়েসি প্রদেশের মধ্যাঞ্চলীয় শহর বুওলে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের উপপ্রধান দেবা পারসনা জানান, গত সোমবার পুলিশের নিরাপত্তা হেফাজতে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজিত জনতা থানায় বোমা হামলা চালায়। এ সময় পুলিশের গুলিতে পাঁচজন নিহত ও বিক্ষুব্ধ জনতার বোমা হামলায় পুলিশসহ ২০ জন আহত হয়। এএফপি। ব্ল্যাকবক্স উদ্ধারনেপালে বিধ্বস্ত হওয়া বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। নেপালের বেসরকারি বিমান চলাচল সংস্থার প্রধান রাম প্রসাদ নিউপেন জানান, গত মঙ্গলবার বিধ্বস্ত বিমানের ফ্লাইটের তথ্য রেকর্ডার বা ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। তবে বিমানের ককপিটের ভয়েস রেকর্ডারের খোঁজে এখনো অনুসন্ধান চলছে। এ ছাড়া সরকারি তদন্তকারী দল তাদের কাজ শুরু করেছে বলে জানান রাম প্রসাদ। নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছে ওই বিমান দুর্ঘটনায় ১৪ জন আরোহী নিহত হন। এএফপি।বারে বোমা হামলামেক্সিকোর পর্যটন শহর কানকুনের একটি বারে বোমা হামলায় ছয় নারীসহ আট ব্যক্তি নিহত হয়েছে। দেশটির কুইনটানা রু অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ফ্রান্সিসকো অ্যালর জানান, গত মঙ্গলবার সকালে ছয়জন বন্দুকধারী পেট্রলবোমা নিক্ষেপ করলে ওই বারটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, জেটা নামে মাদক চক্রের সদস্যরা অর্থ ছিনতাই করার জন্য ওই হামলা চালায়। বিবিসি।‘ডেথ কিলার’ আটকআর্জেন্টিনায় ছয়জনকে খুন করার সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মার্সেলো আন্তেলো (২২)। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারসে গোলাগুলির পর আন্তেলোকে আটক করা হয়। নিরাপত্তা ও সমৃদ্ধির বিনিময়ে আন্তেলো প্রতি সপ্তাহে একজনকে খুন করার অঙ্গীকার করেছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিবিসি।