সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
কিশোর আটকথাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গতকাল বৃহস্পতিবার হত্যার অভিযোগে দুই কিশোরকে আটক করা হয়েছে। তারা দুজনই ব্যাংককের একটি বৃত্তিমূলক প্রতিষ্ঠানের ছাত্র। পুলিশ জানায়, ব্যাংককের পূর্বাঞ্চলে একটি বাসে ১০ কিশোরের একটি দল হামলা চালায়। এতে মুখে ও গলায় গুলিবিদ্ধ হয়ে জতুপন পনপকা নামের এক স্কুলছাত্র নিহত হয়। আটক হওয়া এক কিশোর জতুপনকে গুলি করার কথা স্বীকার করেছে। এএফপি।অপহরণমেক্সিকোর উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে কমপক্ষে ১৭ জন অভিবাসীকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীদের হাত থেকে মুক্তি পাওয়া লিনড্রো মার্তিনেজ (৩৮) নামের এক ব্যক্তির বরাত দিয়ে তিজুয়ানার পুলিশ গত বুধবার এ তথ্য জানায়। মার্তিনেজ পুলিশকে জানান, একটি বাড়িতে কমপক্ষে ১৭ জন অভিবাসীকে আটকে রাখা হয়েছে। এ ছাড়া অপহূত থাকার সময়ে মুক্তিপণের জন্য তাঁকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে বলে তিনি জানান। পুলিশ অপহূদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। এএফপি।জঙ্গি হামলায়আফগানিস্তানে জঙ্গি হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছে। ন্যাটোর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স জানায়, গতকাল বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলে জঙ্গিদের হামলায় একজন মার্কিন সেনা নিহত হয়েছে। এ ছাড়া একই দিন দেশটির দক্ষিণাঞ্চলে সংঘর্ষে অপর এক মার্কিন সেনা নিহত হয়। তবে সংস্থাটি ঘটনার বিস্তারিত জানায়নি। এএফপি।ধর্মঘট চলছেইদক্ষিণ আফ্রিকার সরকারি প্রতিষ্ঠানগুলোতে ধর্মঘট এখনো চলছে। সরকারের বর্ধিত বেতনপ্রস্তাব প্রত্যাখ্যান করার পর দেশটির প্রধান শ্রমিক ইউনিয়নগুলোর ফেডারেশন কোসাতু এ সিদ্ধান্ত নেয়। ফলে দেশটিতে শ্রমিকদের ধর্মঘট তৃতীয় সপ্তাহে গড়াল। এ সপ্তাহের শুরুতে দক্ষিণ আফ্রিকার সরকার শ্রমিকদের বেতন ৭ দশমিক ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করে। তবে শ্রমিক ইউনিয়নগুলো বেতন ৮ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির দাবিতে ধর্মঘট অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিবিসি।কমার আশঙ্কাজলবায়ু পরিবর্তনের প্রভাবে চীনে কৃষি উত্পাদন পাঁচ ভাগ কমে যেতে পারে। একটি নতুন সমীক্ষায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। গত বুধবার নেচার সাময়িকীতে প্রকাশিত এই সমীক্ষায় একদল চীনা বিজ্ঞানী বলেন, গত প্রায় ৫০ বছর ধরে চীনের জলবায়ু ‘স্পষ্টতই উষ্ণ’ হয়ে উঠেছে। অর্থাৎ ষাটের দশকের পর থেকে দেশটির তাপমাত্রা ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এএফপি।