সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফের দাবানলরাশিয়ার দক্ষিণাঞ্চলে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে প্রাণ হারিয়েছে পাঁচজন। স্থানীয় একজন কর্মকর্তা গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন। এ ছাড়া নতুন করে সৃষ্ট এই দাবানলে আহত হয়েছে আরও ১২ জন। আগুনে প্রায় ৫০০টি ভবন ধ্বংস হয়েছে। দাবানলে এর মধ্যে দেশটির কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এএফপি।গুলিবিনিময়থাইল্যান্ডে সেনা ও সন্দেহভাজন মুসলিম জঙ্গিদের মধ্যে গুলিবিনিময়ে দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছে। পুলিশ গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে। নিহতদের মধ্যে একজন সেনা ও অন্যজন বেসামরিক লোক। এ ছাড়া আহতদের দুইজনই সেনাসদস্য। ইয়ালা এলাকার ইউপো গ্রামে প্রায় ২০ মিনিট ধরে এ গুলিবিনিময় চলে। এএফপি।চীনে ভূমিধসচীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের কারণে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ৩৬ জন। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে। চীনে এ বছর বন্যা ও ভূমিধসে তিন হাজার ১৮৫ জন প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছে প্রায় এক হাজার লোক। এএফপি।অচলাবস্থানির্বাচনের পর তিন সপ্তাহ পার হলেও অস্ট্রেলিয়ায় রাজনৈতিক অচলাবস্থা এখনো কাটেনি। আর এ অবস্থার মূলে রয়েছেন তিনজন সাংসদ। ক্ষমতায় কাকে বসাবেন সে ব্যাপারে তাঁরা গতকাল শুক্রবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি। ফলে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক সংকট ঝুলে আছে। পার্লামেন্টে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের আছে ৭৩টি আসন, বিরোধী দলের আছে ৭৪টি আসন। সরকার গঠনে প্রয়োজন ৭৬টি আসন।দুর্বল হয়ে পড়ছে আর্লহারিকেন আর্ল যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। এ কারণে ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে আর্ল। এর মধ্যে এটি ক্যাটাগরি-টু ঝড়ে পরিণত হয়েছে। মার্কিন আবহাওয়া দপ্তরের কর্মকর্তাদের পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়টি দুর্বল হতে থাকবে। বিবিসি।চীন যাচ্ছেন শোয়েমিয়ানমারের সামরিক জান্তাপ্রধান জেনারেল থান শোয়ে আগামী সপ্তাহে চীন সফর করবেন। এ সময় তিনি চীনের প্রেসিডেন্ট হু জিনতাওসহ অন্য নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। গত বৃহস্পতিবার বেইজিং থেকে এ খবর জানানো হয়। এএফপি।অপরাধ নিয়ে গেমসইরানের মিলিশিয়া বাহিনী বাসিজ গত বৃহস্পতিবার দুটো নতুন ভিডিও গেম প্রকাশ করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে এই গেম দুটি তৈরি করা হয়েছে। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা ইরনা এ খবর জানায়। এএফপি।জিম্মি নাটকের অবসানযুক্তরাষ্ট্রে ডিসকভারি চ্যানেলের সদর দপ্তরে গত বুধবার তিন ব্যক্তিকে জিম্মিকারী এক বন্দুকধারীকে গুলি করে মেরেছে পুলিশ। পুলিশ জানায়, বন্দুকধারী বিস্ফোরণ ঘটাতে উদ্যত হয়েছে, এমন ধারণা থেকে তারা ওই ব্যক্তির ওপর গুলি চালায় জেমস জে লি নামে ওই ব্যক্তি তার সঙ্গে বোমা আছে বলেহুমকি দিয়েছিল। বিবিসি।