সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বিমান দুর্ঘটনানিউজিল্যান্ড ও মেক্সিকোতে পৃথক দুটি বিমান দুর্ঘটনায় ১৫ জন আরোহী নিহত হয়েছেন। কর্মকর্তারা জানান, গতকাল শনিবার নিউজিল্যান্ডের পশ্চিম উপকূলীয় ফক্স গ্লেসিয়ার এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের নয় আরোহী নিহত হন। মেক্সিকোর কর্মকর্তারা জানান, গত শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের ছয় আরোহী নিহত হন। নিহতদের মধ্যে দুইজন আইনপ্রণেতা ও একজন মেয়র রয়েছেন। এএফপি।বিক্ষোভখাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের সময় মোজাম্বিকের রাজধানী মাপুতোতে গত শুক্রবার বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এ ছাড়া চিমোইয়ো শহরেও এদিন সংঘর্ষ হয়। দেশটিতে রুটির দাম কমপক্ষে ২০ শতাংশ বেড়ে গেছে। এর প্রতিবাদে বিক্ষোভ করছে লোকজন। বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত ১০ জন নিহত এবং সাড়ে চার শ লোক আহত হয়েছে। আমদানি করা খাদ্যের ওপর নির্ভরশীলতা কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এর ফলেই রুটির দাম বেড়ে গেছে। বিবিসি।