সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বিক্ষোভ ঠেকাতেভারতে বিক্ষোভ ঠেকাতে বিকল্প অস্ত্র ব্যবহারের চিন্তাভাবনা চলছে। এবার কাশ্মীরে বিক্ষোভের সময় স্থানীয় বিক্ষোভকারীরা নিরাপত্তারক্ষীদের ওপর বারবার পাথর ছুড়েছে। নিরাপত্তারক্ষীরাও জবাবে গোলাগুলি না ছুড়ে বরং ব্যবহার করেছে গুলতি। কাশ্মীরের এ অভিজ্ঞতাকে মাথায় রেখে সরকার চিন্তা করছে এমন অস্ত্র ব্যবহারের, যা বিক্ষোভরত জনতাকে হটিয়ে দেবে, কিন্তু প্রাণহানি ঘটবে না। এ লক্ষ্যে এখন ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থায় ঝাল লঙ্কা ব্যবহার করে উদ্ভাাবিত ‘চিলি গ্রেনেড’ প্রয়োগের কথাও ভাবা হচ্ছে। কলকাতা প্রতিনিধি।অস্ট্রেলিয়ায় বন্যাটানা বর্ষণে অস্ট্রেলিয়ায় বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে ডুবে গেছে অনেক বাড়িঘর। বিদ্যুৎহীন অবস্থায় কাটাচ্ছে হাজার হাজার লোক। দেশটির কর্মকর্তারা গতকাল রোববার এ খবর জানিয়েছেন। তাঁরা জানান, বিগত ১০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় এটি হচ্ছে সবচেয়ে ভয়াবহ বন্যা। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী তলব এবং ভিক্টোরিয়া প্রদেশকে দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এএফপি।আত্মঘাতী হামলারাশিয়ার দাগেস্তানে গতকাল রোববার আত্মঘাতী গাড়িবোমা হামলায় পাঁচজন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা জানান, বায়ানাস্ক শহরের কাছে একটি রুশ সেনাক্যাম্পে ওই আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করলে সেনারা গাড়িটি আটকিয়ে দেয়। আর তখনি হামলাকারী গাড়িটিতে বিস্ফোরণ ঘটায়। ঘটনার সময় কয়েক শ রুশ সেনা ওই ক্যাম্পে ঘুমাচ্ছিল। রয়টার্স।জিম্মি মুক্তিদীর্ঘ পাঁচ মাস জিম্মি করে রাখার পর আফগানিস্তানের তালেবান জঙ্গিরা একজন জাপানি সাংবাদিককে ছেড়ে দিয়েছে। কাবুলে অবস্থিত জাপানি দূতাবাসের এক বিবৃতিতে গতকাল রোববার এ কথা বলা হয়েছে। ওই সাংবাদিকের নাম কসুকি তিসুনেকা। তিনি গত এপ্রিল মাসে নিখোঁজ হন। এএফপি। গণভোটমলদোভায় গতকাল রোববার গণভোট অনুষ্ঠিত হয়েছে। মলডোভিয়ানরা সরাসরি সে দেশের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এই গণভোটে অংশ নেন। পশ্চিমাপন্থী মলদোভার জোট সরকার বলছে, এই গণভোটের মাধ্যমে সে দেশের দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার নিরসন হবে। গত ১৮ মাস ধরে মলদোভায় পূর্ণ মেয়াদের জন্য কোনো প্রেসিডেন্ট নেই। রয়টার্স।দারফুরে নিহত ৪৩সুদানের দারফুরে একটি শরণার্থী শিবিরে কয়েকটি গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গত শনিবার ছয়জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ওই এলাকার একটি বাজারে সরকারসমর্থিত জঙ্গিদের এলোপাতাড়ি গুলিবর্ষণে ৩৭ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়। সুদানে মোতায়েন আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র ক্রিস সিকম্যানিক জানান, পশ্চিম দারফুরের হামিদিয়া শরণার্থী শিবিরে শুক্রবার সংঘর্ষ হয়। টাইমস অব ইন্ডিয়া।