সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলদস্যুর হামলাজাপানের একটি তেলবাহী জাহাজে গত রোববার হামলা চালিয়েছে জলদস্যুরা। তবে এতে কেউ হতাহত হয়নি। জাপানের লিনো কাইয়ুন কাইশা পরিচালিত ওই জাহাজেরও কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গতকাল সোমবার বলেন, ইন্দোনেশিয়ার আনাম্বাস দ্বীপে জলদস্যুরা জাহাজে উঠে নাবিকদের জিম্মি করে তাঁদের টাকা-পয়সা লুট করে নেয়। রয়টার্স।গণভোট ব্যর্থ!মলদোভার প্রধানমন্ত্রী ভ্লাদ ফিলাত স্বীকার করেছেন, সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অনুষ্ঠিত গণভোট কার্যত ব্যর্থ হয়েছে। যদিও ভোট গণনা এখনো শেষ হয়নি। ফিলাত বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে, নির্বাচনের বৈধতার জন্য প্রয়োজনীয় এক-তৃতীয়াংশ ভোট পড়েনি। তিনি বলেন, ‘আমরা যেমনটি আশা করেছিলাম নির্বাচনে তেমনটি দেখা যায়নি। বিবিসি।৫০০ নিহতচলতি বছরে আফগানিস্তানে বিদেশি সেনা নিহতের সংখ্যা ৫০০ জনে পৌঁছেছে। একটি স্বাধীন পর্যবেক্ষণ ওয়েবসাইট ও রয়টার্সের প্রকাশিত এক তালিকা থেকে গতকাল সোমবার এ কথা জানা যায়। ২০০৯ সালে এই সংখ্যা ছিল ৫২১। ন্যাটো অভিযান জোরদারের পরিপ্রেক্ষিতে পাল্টা তালেবানের হামলা বেড়ে যাওয়ায় সেখানে নিহতের সংখ্যা বাড়ছে। নিহত ব্যক্তিদের অধিকাংশই মার্কিন সেনা। রয়টার্স।নতুন অভিধানপ্রকাশনা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস জানিয়েছে, তারা একটি নতুন জুলু-ইংরেজি অভিধান প্রকাশ করেছে। চার দশক পর এ ধরনের একটি অভিধান প্রকাশ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বেশি ব্যবহূত ভাষাগুলোর একটি জুলু। দেশটির সবচেয়ে বড় আদিবাসী গোষ্ঠী হচ্ছে জুলু। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলীয় শাখার ব্যবস্থাপনা পরিচালক লিজ কোটজ বলেন, বহু ভাষার দেশ ‘দক্ষিণ আফ্রিকা। এখানে রয়েছে ১১টি সরকারি ভাষা।