সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা ভাড়ায় ট্রেনে ভারতীয় রেল কর্তৃপক্ষ এবার ক্যান্সার রোগীদের জন্য বিনা ভাড়ায় ট্রেনে চলার সুযোগ দিয়েছে। ট্রেনের বাতানুকুল থ্রি টিয়ার কামরা বা যেকোনো দ্বিতীয় শ্রেণীর স্লিপার ক্লাসে ক্যান্সার রোগীরা বিনা ভাড়ায় ট্রেনে চলতে পারবে। তবে তার সঙ্গে থাকতে হবে ক্যান্সার রোগের চিকিত্সাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র। এই রোগীর সঙ্গে একজন মাত্র ২৫ শতাংশ ভাড়া দিয়ে যেতে পারবে। ভারতের রেল মন্ত্রক ইতিমধ্যেই চালু করেছে ক্যান্সার রোগীদের জন্য এই সুযোগ-সুবিধা। চিকিত্সার উদ্দেশে দেশের যেকোনো হাসপাতালে যাওয়ার জন্য এই সুযোগ দেওয়া হবে ক্যান্সার রোগীকে। কলকাতা প্রতিনিধি।প্রতিবন্ধীদের জন্যভারতের ঘটকালি প্রতিষ্ঠান ভারত মেট্রোমনিয়াল শারীরিক প্রতিবন্ধীদের জন্য একটি ওয়েবসাইট খুলেছে। ওয়েবসাইটে কেবল শারীরিক প্রতিবন্ধী পাত্রপাত্রীদেরই ছবি ও তাদের জীবনবৃত্তান্ত থাকবে। কাজেই এখন থেকে শারীরিক প্রতিবন্ধীরাও পছন্দ করে নিতে পারবে তার মনের মতো সঙ্গীকে এবং ঘরে বসেই চ্যাট করতে পারবে। খুলে বলতে পারবে মনের কথা। মুম্বাই প্রতিনিধি।পতন দিবস উদ্যাপনআফগানিস্তান গতকাল বুধবার প্রথমবারের মতো সাবেক সোভিয়েত ইউনিয়ন-সমর্থিত সরকারের পতনের বার্ষিকী উদ্যাপন করেছে। ১৯৯২ সালে ওই সরকারের পতন ঘটে। এর পরই দেশটিতে তালেবানের উত্থান ঘটে। দিনটি পালন উপলক্ষে কাবুলের কেন্দ্রস্থলে অবস্থিত একটি স্টেডিয়ামের ওপর দিয়ে কয়েকটি হেলিকপ্টার গানশিপ চক্কর দেয় এবং আফগান সেনাবাহিনী ২১ বার তোপধ্বনি দেয়। এএফপি।