সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯৫টি সাপমালয়েশিয়ায় বিমানে করে ৯৫টি সাপ পাচারের চেষ্টার অভিযোগে এক নাগরিককে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জরিমানা করা হয়েছে এক লাখ ৯০ হাজার রিঙ্গিত (৬১ হাজার ডলার)। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম আনসন ওং। গত আগস্টে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় পাচারের চেষ্টাকালে কুয়ালালামপুর বিমানবন্দরে এসব সাপসহ ওয়াংকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে তিনি তাঁর দোষ স্বীকার করেছেন। ১৩ সেপ্টেম্বর তাঁর সাজা শুরু হবে। রয়টার্স।হাঁসের ঘর নিলামেব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের ব্যয়ের শ্রাদ্ধ উন্মোচন করা সেই ‘হাঁসের ঘর’ নিলামে বিক্রি হয়েছে। পাওয়া অর্থ দান করা হয়েছে দাতব্য খাতে। রক্ষণশীল দলের রাজনীতিক পিটার ভিগারস ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্টের এমপি ছিলেন। এ সময় তিনি পাঁচ বর্গফুটের একটি হাঁসের ঘরের নির্মাণ খরচ বাবদ এক হাজার ৬৪৫ পাউন্ড দাবি করেন। বিষয়টি জানাজানি হলে ব্রিটেনের নাগরিকেরা প্রতিবাদমুখর হয়ে ওঠে। এতে ভিগারসসহ অনেকের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। রয়টার্স ও বিবিসি।ধর্মঘট স্থগিতদক্ষিণ আফ্রিকায় সরকারি শ্রমিকদের টানা তিন সপ্তাহের ধর্মঘট গত সোমবার স্থগিত করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে সাউথ আফ্রিকান ডেমোক্রেটিক টিচারস ইউনিয়ন জানায়, শ্রমিকেরা ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁরা সরকারের প্রস্তাবিত বেতন কাঠামো গ্রহণ করেননি। শ্রমিকেরা শিগগিরই কাজে যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রায় ১৩ লাখ শ্রমিক গত ১৮ আগস্ট থেকে লাগাতার ধর্মঘট পালন করে আসছিলেন। এএফপি।অভিযোগএবার ইরানে এক নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মীর বিরুদ্ধে ‘মোহারেবেহ’ (আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা) ও সরকারবিরোধী চক্রান্তে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। শিভা নাজার আহারি নামের ওই সাংবাদিকের একজন আইনজীবী গত শনিবার এ কথা বলেছেন। সরকারের পক্ষ থেকে অভিযোগে বলা হয়েছে, ওই সাংবাদিক সরকারি আইন লঙ্ঘন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো এবং ইসলামবিরোধী তৎপরতায় লিপ্ত। তবে ওই সাংবাদিক তাঁর বিরুদ্ধে এ অভিযোগ অস্বীকার করেছেন। এএফপি।