সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আর বন্ধ্ নয়’একসময় পশ্চিমবঙ্গে বন্ধ্সহ নানা কর্মসূচির কথা ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এখন বলছেন আর বন্ধ্ নয়, তিনি এই রাজনীতি আর করবেন না। সিপিএমের শ্রমিক সংগঠন সিটুসহ নয়টি শ্রমিক সংগঠনের মঙ্গলবারের ডাকা বন্ধ্ সম্পর্কে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে সরকারি শাসনযন্ত্রকে কাজে লাগিয়ে গত বন্ধ্ সফল করার প্রয়াস নিন্দনীয়। আমি আমার নেতাদের কথায় কথায় বন্ধ্, হরতাল, অবরোধ না করার নির্দেশ দিয়েছি।’ কলকাতা প্রতিনিধি।অভিনন্দনযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার নতুন সরকার গঠন করায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডকে অভিনন্দন জানিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ বিশ্বব্যাপী অভিন্ন নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছেন। তিনি আরও বলেন, ওবামা জি-২০ সম্মেলন এবং নভেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনে প্রধানমন্ত্রী গিলার্ডের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন। এএফপি।নিষেধাজ্ঞাইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিম ইয়ংসুন গতকাল বুধবার এ কথা জানিয়েছেন। তিনি জানান, এ নিষেধাজ্ঞার আওতায় একটি ইরানি ব্যাংক ও এর যাবতীয় অর্থনৈতিক লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ইরানে বিনিয়োগের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ওই মুখপাত্র বলেন, ইরানের পরমাণু কর্মসূচির কারণেই এ নিষেধাজ্ঞা আরোপ। এএফপি।বোমা আতঙ্কবোমা আতঙ্কে থাইল্যান্ডের একটি বিমান গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। অবশ্য পরে পুরো বিমান ও যাত্রীদের মালামাল তন্নতন্ন করে খুঁজেও নিরাপত্তাকর্মীরা কোনো বোমা খুঁজে পাননি। এ সময় বিমানটিতে ১৭৯ জন যাত্রী ছিল। বিমানটিতে বোমা লুকিয়ে রাখা হয়েছে—পাইলট এ ধরনের একটি লিখিত বার্তা পাওয়ার পরই আতঙ্ক শুরু হয়। এএফপি।