সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের খোঁজেফিলিপাইনের রাজধানী ম্যানিলাগামী একটি বিমানে ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। এখন শিশুটির মায়ের খোঁজে অনুসন্ধান চালানো হচ্ছে। সরকারি কর্মকর্তারা জানান, গত রোববার গালফ এয়ারের একটি বিমান বাহরাইন থেকে ম্যানিলা যাচ্ছিল। এ সময় বিমানের টয়লেটের ডাস্টবিন থেকে ওই নবজাতক শিশুকে উদ্ধার করা হয়। শিশুটি এখন সুস্থ রয়েছে। তবে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য ম্যানিলার একটি রেডিও স্টেশনে অনেকেই ভিড় করছে। রয়টার্স।ভারতে প্রথমচালকবিহীন বোমারু বিমান তৈরি করবে ভারত। দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এই উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় অর্থও বরাদ্দ করেছে। ডিআরডিওর কর্মকর্তা পি এস সুব্রমনিয়ম বলেন, বিমানটি নির্দিষ্ট গবেষণাগারে তৈরি হবে না। দেশের বিভিন্ন গবেষণাগারে এর যন্ত্রাংশ তৈরি হবে। যন্ত্রাংশগুলো জোড়া দিয়ে তৈরি করা হবে বিমান। সফল পরীক্ষার পর বিমানটি তুলে দেওয়া হবে বিমানবাহিনীর হাতে। কলকাতা প্রতিনিধি।