সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট নির্বাচনবেলারুশের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার দেশটির আইনপ্রণেতারা ভোটের মাধ্যমে নির্বাচনের এই তারিখ নির্ধারণ করেন। ১১০ জন আইনপ্রণেতার মধ্যে ১০৮ জনই এই তারিখের পক্ষে ভোট দিয়েছেন। তাঁদের অধিকাংশই তিনবারের প্রেসিডেন্ট লুকাশেনকোর সমর্থক। তাই ধারণা করা হচ্ছে, ক্ষমতাসীন লুকাশেনকো চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। তবে রাশিয়ার সঙ্গে সম্পর্কের অবনতি লুকাশেনকোর বড় বিজয়ের অন্তরায় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স।ডাকটিকিটচীনের ১১৩ বছরের পুরোনো একটি দুর্লভ ডাকটিকিট তিন লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। হংকংয়ে গত সোমবার শেষ হওয়া তিন দিনব্যাপী এক নিলাম অনুষ্ঠানে এটি বিক্রি হয়। ডাকটিকিটটি ১৮৯৭ সালে মুদ্রিত। এর গায়ের লেখাগুলো এত ছোট যে খালি চোখে তা পড়া যায় না। মুদ্রণজনিত এই ত্রুটির কারণে চীনের ডাক বিভাগ সে সময় ডাকটিকিটটি বিক্রি না করে ফেলে রাখে। বর্তমানে এ ধরনের মাত্র ৩২টি ডাকটিকিটের অস্তিত্ব আছে। টেলিগ্রাফ।বিমান দুর্ঘটনাভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলে একটি ইস্পাত কারখানার কাছে এক বিমান দুর্ঘটনায় ১৫ জন আরোহী নিহত হয়েছে। তবে বিধ্বস্ত ওই বিমান থেকে ৩৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ক্রু, যাত্রীসহ মোট ৫১ জন আরোহী ছিল। ক্যারিবীয় দ্বীপ মারগারিটা থেকে বিমানটি শিল্পনগর পুয়ের্তো ওরদাজে যাচ্ছিল। গত সোমবার এ দুর্ঘটনা ঘটে। রয়টার্স।জঙ্গি নিহতপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফগান সীমান্তবর্তী উপজাতীয় এলাকায় চালকবিহীন মার্কিন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জঙ্গি নিহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা এ খবর জানান। মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয়। এএফপি।