সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
টি পার্টির সাফল্যযুক্তরাষ্ট্রে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে মনোনয়নের দৌড়ে রিপাবলিকান পার্টির মূলধারার কয়েকজন মনোনয়নপ্রত্যাশীকে হারিয়ে দিয়েছেন রক্ষণশীল টি পার্টি আন্দোলন-সমর্থিত প্রার্থীরা। ডেলাওয়ারে সিনেট নির্বাচনের মনোনয়নের লড়াইয়ে টি পার্টির সমর্থিত প্রার্থী ক্রিস্টিন ও’ডোনেল প্রবীণ কংগ্রেসম্যান মাইক ক্যাসলকে হারিয়ে দিয়েছেন। এ দিকে নিউইয়র্কের গভর্নর পদের জন্য মনোনয়নের দৌড়েও জিতে গেছেন টি পার্টি-সমর্থিত একজন প্রার্থী। বিবিসি।হ্যারির জন্মদিনব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স হ্যারি গতকাল বুধবার ২৬তম জন্মদিন উদয্াপন করেছেন। তিনি এখন আর্মি এয়ার কোরে অ্যাপাচে হেলিকপ্টার চালনা শিখছেন। গত জুলাই মাসে তাঁর আট মাসের এই প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। সেন্ট জেমস প্যালেসে হ্যারির কার্যালয়ের একজন মুখপাত্র বুধবার বলেন, জন্মদিনেও হ্যারির প্রশিক্ষণ অব্যাহত রাখার কথা। ২০০৭ ও ২০০৮ সালে প্রিন্স হ্যারি ১০ সপ্তাহের জন্য আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন। এপি।কাবুলে বিক্ষোভআফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল বুধবার হাজার হাজার মানুষ মার্কিনবিরোধী বিক্ষোভ করেছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে। এতে কমপক্ষে দুজন আহত হন। পুলিশের কর্মকর্তারা জানান, ১০ হাজারেরও বেশি মানুষ তালেবানের পতাকা হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেয়। এএফপি।