সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম নারীসংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজের প্রথম নারী ক্যাপ্টেন নিযুক্ত হয়েছেন সোফি ব্লঁশা। প্রথম নারী পাইলট হিসেবে তিনি ইতিহাদে যোগ দেন তিন বছর আগে। আর ক্যাপ্টেন হিসেবে তিনি প্রথম ফ্লাইট পরিচালনা করেন গত সপ্তাহে। আবুধাবি থেকে লন্ডনের একটি ফ্লাইট ছিলসেটি। ফরাসি নাগরিক ব্লঁশা বলেন, ‘আমি খুবই খুশি। এখনো পুরুষরাই এই দায়িত্বে আছেন, তবে আমার সহকর্মীরা আমাকে উৎসাহ দিচ্ছে।’ এএফপি।নাইজারে অপহরণপশ্চিম আফ্রিকার দেশ নাইজারের উত্তরাঞ্চল থেকে গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের পাঁচ নাগরিককে অপহরণ করা হয়েছে। নাইজারে নিযুক্ত ফ্রান্সের পরমাণু কোম্পানি অ্যারেভার এক মুখপাত্র জানান, গতকাল খুব ভোরে অরলিট শহর থেকে তাঁদের অপহরণ করা হয়। অপহূত ব্যক্তিদের দুজন অ্যারেভার কর্মকর্তা। রয়টার্স।