সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচজন আটকযুক্তরাজ্যে সফররত পোপ ষোড়শ বেনেডিক্টের ওপর হামলার পরিকল্পনায় জড়িত থাকার সন্দেহে গতকাল শুক্রবার লন্ডনে পাঁচজনকে আটক করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা গোয়েন্দা তথ্য পাওয়ার পর তাদের আটক করা হয়। কর্মকর্তারা জানান, তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। এএফপি।নাম প্রত্যাহারনেপালে প্রধানমন্ত্রীর প্রার্থিতা থেকে মাওবাদীদের প্রধান নেতা পুষ্প কমল দহল প্রচণ্ডের নাম গতকাল প্রত্যাহার করা হয়েছে। মাওবাদী দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নির্বাচনে আবারও পার্লামেন্টে ভোট নেওয়ার কথা। মাওবাদীদের এই সিদ্ধান্তের পর হয়তো তা বাতিল করা হবে। এএফপি।চেচেন নেতা আটকএকজন নির্বাসিত চেচেন নেতাকে আটক করেছে পোল্যান্ডের পুলিশ। পোল্যান্ডে চেচেনদের একটি সম্মেলনে যোগ দিতে আসার পর গতকাল শুক্রবার আখমেদ জাকায়েভ নামের ওই নেতাকে আটক করা হয়। রাশিয়া জাকায়েভকে সন্ত্রাসী হিসেবে গণ্য করলেও ব্রিটেন ২০০৩ সালে তাঁকে রাজনৈতিক আশ্রয় দেয়। পোল্যান্ড কর্তৃপক্ষ বলেছে, জাকায়েভের নামে ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে আটক করা হয়েছে। রয়টার্স।জরুরি বৈঠকপাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গতকাল শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী ও ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এমপিদের এক জরুরি বৈঠক ডাকেন। স্থানীয় সময় বিকেল তিনটায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৈঠকে সামরিক শাসন জারিসংক্রান্ত একটি গুজব ও কিছু রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করার কথা রয়েছে। ডন।