সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
হুপিং কাশির মহামারিহুপিং কাশি মহামারি আকার ধারণ করায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দারা টিকা দেওয়ার জন্য হাসপাতাল ও টিকাদান কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছে। হুপিং কাশিতে এ পর্যন্ত নয়টি শিশু মারা গেছে। মধ্য সেপ্টেম্বর পর্যন্ত সেখানে হুপিং কাশিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজারে, যা গত ৫৫ বছরের মধ্যে সর্বোচ্চ। ১৯৫৫ সালে হুপিং কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল চার হাজার ৯৪৯। এদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার সে দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। এএফপি। ৫ সেনা জিম্মিইরানে বন্দুকধারীরা একটি বাসে অতর্কিতে হামলা চালিয়ে পাঁচ সেনাসহ ছয় যাত্রীকে জিম্মি করেছে। গত বৃহস্পতিবার ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ইরানশার ও চাবাহার শহরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। উপস্বরাষ্ট্রমন্ত্রী আলী আবদুল্লাহির উদ্ধৃতি দিয়ে সে দেশের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ইরনা গতকাল শনিবার এ কথা জানায়। তবে এই হামলা চালানোর কথা সুন্নি জঙ্গিরা স্বীকার করেছে। এএফপি।কাজ করে নাগেঁটেবাতের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহূত দুটি বড়ি আসলে কোনো কাজ করে না। এগুলো হচ্ছে গ্লুকোসামিন ও কনড্রয়টিন। পরীক্ষা-নিরীক্ষার পর সুইজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। গবেষণায় তিন হাজার ৮০০ বাতের রোগীর ওপর সমীক্ষা চালানো হয়। এসব রোগী হাঁটু ও নিতম্বের অস্থিসন্ধির ব্যথায় ভুগছিলেন। দেখা গেছে, উল্লিখিত ট্যাবলেট দুটি সেবনে তাঁদের আদৌ কোনো উপকার হয়নি। বড়ি সেবনে একধরনের মানসিক প্রশান্তি আসে বলে অনেকে ট্যাবলেট সেবনের পর ব্যথা কমেছে বলে ভুল করেন। তবে ট্যাবলেট দুটির কোনো ক্ষতিকর প্রভাব নেই বলে গবেষকেরা জানিয়েছেন। বিবিসি।