সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট শিশু নিহতআফগানিস্তানে ্পরিত্যক্ত একটি রকেট নিয়ে খেলার সময় তা বিস্ফোরিত হয়ে আট শিশু নিহত হয়েছে। গতকাল রোববার উত্তরাঞ্চলীয় কুনদুজ প্রদেশের আলিয়াবাদ জেলায় এ ঘটনা ঘটে। আলিয়াবাদ জেলার প্রধান হাবিবুল্লাহ মোহতাসিম জানান, তালেবান জঙ্গিরা গত শনিবারের নির্বাচন বানচালের উদ্দেশে এই রকেট ফেলে রাখতে পারে, যা তখন বিস্ফোরিত হয়নি। রয়টার্স।আত্মহত্যাচীনের পূর্বাঞ্চলীয় জিয়াংঝি প্রদেশে ইয়ে ঝুংচেং (৭৯) নামের এক ব্যক্তি শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন। তাঁকে বাড়ি থেকে জোর করে উচ্ছেদ করার প্রতিবাদে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। গতকাল রোববার সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এ কথা জানায়। এর আগে গত মার্চ মাসে জিয়াংশু প্রদেশে বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে একজন কৃষক শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন। এ ছাড়া গত বছর সিচুয়ান প্রদেশের এক নারী নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন। এএফপি।