সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেনেড খোয়া গেছেথাইল্যান্ডের একটি সামরিক ঘাঁটি থেকে প্রায় ৩০টি রকেটচালিত গ্রেনেড খোয়া গেছে। এ ঘটনায় দেশটিতে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। গতকাল সোমবার থাই সেনাবাহিনীর প্রধান অনুপং পাওজিনদা জানান, চলতি মাসে লোপবুরি প্রদেশ থেকে ওই গ্রেনেডগুলো খোয়া যায়। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বেশ কয়েকটি গ্রেনেড হামলা চালানো হয়। তবে লাল শার্ট পরা বিদ্রোহীরা এসব হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। এএফপি।ছাঁটাইয়ের পরিকল্পনারাশিয়া ২০১৩ সালের মধ্যে দেশটির এক লাখ সরকারি কর্মচারীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। সরকারি ব্যয় হ্রাস ও আমলাতান্ত্রিক ব্যবস্থার আধুনিকীকরণের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির অর্থমন্ত্রী অ্যালেক্সি কুদরিন গতকাল সোমবার এ তথ্য জানান। কুদরিন বলেন, ‘আমরা আশা করছি, তিন বছরের মধ্যে কেন্দ্রীয় সরকারের এক লাখেরও বেশি কর্মচারীকে চাকরি থেকে ছাঁটাই করা হবে। এতে তিন বছরে দেশটির ১৪০ কোটি ডলারের মতো সাশ্রয় হবে।’ এএফপি