সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
যৌথ সামরিক মহড়ামরক্কো ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু করেছে। মরক্কোতে এ মহড়া চলছে। পেন্টাগনের মুখপাত্র আলমারাহ বেল্ক বলেন, আফ্রিকান লায়ন নামে অভিহিত এ বার্ষিক সামরিক মহড়ায় ৮৫০ জনেরও বেশি মার্কিন সেনা এবং মরক্কোর রাজকীয় সশস্ত্র বাহিনীর প্রায় ৯০০ সদস্য অংশ নেবে। এটি মধ্য জুন পর্যন্ত চলবে। একই সময়ে তান তান, আগাদির, তারোডান্ট ও কেনিট্রা অঞ্চলে এটি অনুষ্ঠিত হবে। পেন্টাগন জানায়, ‘এ মহড়া দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়াবে। এএফপি তদন্ত শুরুরাশিয়ার নৌঘাঁটি ইজারার মেয়াদ বাড়ানোর চুক্তি নিয়ে মঙ্গলবার ইউক্রেনের পার্লামেন্টে ভোটাভুটির সময় চরম বিশৃঙ্খলা হয়। সেই বিশৃঙ্খলার বিষয়ে ইউক্রেনের সরকারি কৌঁসুলিরা ফৌজদারি তদন্ত শুরু করেছেন। কিয়েভের সরকারি কৌঁসুলিদের এক মুখপাত্র গতকাল বৃহস্পতিবার একথা জানান। সে সময় বিরোধী দলের সদস্যরা স্পিকারকে লক্ষ্য করে ডিম এবং ধূম্র বোমা ছোঁড়েন। এ ছাড়া পার্লামেন্টের বাইরেও বিক্ষোভ করে বিরোধীরা। কিন্তু এত কিছুর পরও চুক্তিটি অনুমোদন করেছে পার্লামেন্ট। পৈতৃক বাড়ি ধ্বংসশ্রীলঙ্কার প্রয়াত তামিল টাইগার নেতা ভেলুপিল্লাই প্রভাকরণের পৈতৃক বাড়িটি ধ্বংস করে দেওয়া হয়েছে। এক তামিল রাজনীতিবিদ গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। তামিল ন্যাশনাল লিবারেশন অ্যালায়েন্সের সেক্রেটারি এম কে শিবাজিলিঙ্গম অভিযোগ করেন, নিরাপত্তা বাহিনী উত্তরাঞ্চলীয় জাফনা উপদ্বীপে অবস্থিত প্রভাকরণের পৈতৃক বাড়িটি ভেঙে দিয়েছে। বাড়িটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠায় এ কাজ করা হয়েছে। উত্তরাঞ্চলীয় শহর জাফনা থেকে টেলিফোনে তিনি বলেন, ‘সরকার ইতিহাস ধ্বংস করছে। তারা লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) চিহ্ন মুছে ফেলতে চায়।’ এএফপি।