সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেসে দুর্ঘটনাগাড়ি চালানো (কার রেস) প্রতিযোগিতা দেখতে গিয়ে ব্রাজিলের এক স্টেডিয়ামের একাংশ ভেঙে পড়ে প্রায় ১১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যের কুয়াতরো পোনতেজ স্টেডিয়ামে গত রোববার এ ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে। স্টেডিয়ামের যে অংশ ভেঙে পড়ে, সেখানে কমপক্ষে ৫০০ লোক বসে এই প্রতিযোগিতা দেখছিল। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। বিবিসি।হেলিকপ্টার বিধ্বস্ত হয়েআফগানিস্তানের দক্ষিণাঞ্চলে গতকাল মঙ্গলবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনীর (আইএসএএফ) নয়জন সেনা নিহত হয়েছেন। আইএসএএফ এক বিবৃতিতে জানায়, ওই ঘটনায় একজন ন্যাটো সেনা, একজন আফগান সেনা ও একজন মার্কিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তবে দুর্ঘটনাস্থলে শত্রুপক্ষের কোনো গুলিবর্ষণের ঘটনা ঘটেনি বলে বিবৃতিতে বলা হয়। বিবিসি।