সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদত্যাগের ঘোষণামার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি সামারস এ বছরের শেষের দিকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার তিনি এ কথা জানান। সামারস হোয়াইট হাউসের অর্থনীতি পরিষদের পরিচালকের দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দার সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সামারসের ভূয়সী প্রশংসা করেছেন ওবামা। পদত্যাগের পর সামারস হার্ভার্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করবেন। বিবিসি।ফানাপির প্রভাবেচীনের দক্ষিণাঞ্চলে টাইফুন ফানাপির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১৮ জন নিহত হয়েছে। নিখোঁজ হয়েছে ৪৪ জন। গতকাল দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, দক্ষিণাঞ্চলীয় গুয়াংদং প্রদেশে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। ঝড়ের কারণে সেখানে দুই হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও সাত হাজার বাড়িঘর। ৮৩ হাজার মানুষকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ১৩ কোটি ডলার। এএফপি।