সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘের আক্রমণেইন্দোনেশিয়ায় বাঘের আক্রমণে এক ব্যক্তি মারা গেছেন। রিউ প্রদেশের বেংকালিস জেলায় একটি সুমাত্রান বাঘ গত মঙ্গলবার ওই ব্যক্তিকে আক্রমণ করে। সে সময় ওই ব্যক্তি একটি বাগানে কাজ করছিলেন। রিউ প্রদেশে গত মাসেও বাঘের আক্রমণে রাবার বাগানের এক কর্মী মারা যান। এএফপি। ১৪ মৃতদেহ উদ্ধার বুরুন্ডির রাজধানী বুজুমবুরা থেকে ১৪টি ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বুজুমবুরার রুজিজি নদী থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে কমপক্ষে একজনকে জবাই করা হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি। এদিকে কর্তৃপক্ষ বলছে, যেসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এর মধ্যে সাতজন গত সপ্তাহে উত্তরাঞ্চলীয় রুকোকো এলাকায় সংঘর্ষের সময় মারা যেতে পারে। বিবিসি।